রাজধানীর সানরাইজের আগুন নিয়ন্ত্রণে

১৩ ১৩, ২০২৬ ১৭:৪৭:২২

রাজধানীর এলিফ্যান্ট রোডের সানরাইজ ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এতে কোন হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগলে প্লাস্টিক দ্রব্য থাকায় আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের খবর দেয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকা বিভাগের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান বলেন, ‘আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। আগুন লাগার খবর পেলে আমরা তাৎক্ষণিক আমাদের টিম নিয়ে চলে আসি। আমাদের ৯টি ইউনিটের মাধ্যমে আমরা সফল ভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’

মাসুদুর রহমান বলেন, ‘ভিতরে প্লাস্টিকের দ্রব্য থাকায় থাকায় আগুন ফুলকি আকারে ছড়িয়ে যায়। কিভাবে আগুন লেগেছে তা আমরা জানতে পারিনি। আমাদের তদন্ত কমিটির মাধ্যমে পরে জানা যাবে। ভিতরে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো আমরা জানতে পারিনি’।

সুমন নামের এক দোকানদার বলেন, ‘সকাল সাড়ে ছয়টার দিকে সানরাইজের পাশে এক বাড়ি হতে এক মহিলা দেখতে পায় যে ভিতরে আগুনের শিখা জ্বলছে। পরে আমাদের খবর দিলে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই। ফায়ার সার্ভিস দক্ষতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।