প্রেমিকের সামনেই প্রেমিকার আত্মহত্যা!।
টাঙ্গাইল প্রতিনিধি: জেলার মির্জাপুরে চলন্ত ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে হনুফা নামের একমেয়ে। এ ঘটনায় মাসুদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বঙ্গবন্ধু সেতু রেলসংযোগ সড়কের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পুর্বপাড়া এলাকায় ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক মাসুদ (২৬) মির্জাপুর উপজেলার গোড়াই নাজিরপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। নিহত হনুফার (২০) বাড়ি দিনাজপুরে। সে গোড়াই এলাকায় বসবাস করতো। ঘটনাস্থল থেকে মেয়েটির হাতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
জানা গেছে, মোবাইল ফোনে তাদের যোগাযোগের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে চলা প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কে রুপ নেয়। বিয়ে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শুক্রবার চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে প্রেমিকের সামনে আত্মহত্যা করে প্রেমিকা হনুফা।
মির্জাপুর থানার এসআই মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জনগণ প্রেমিক মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে। এবিষয়ে গাজীপুরে রেলওয়ে পুলিশের অধীনে মামলা করার প্রস্তুতি চলছে।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com