মাছ কাটার বটিতে পড়ে শিশুর মৃত্যু!
নাটোর প্রতিনিধি: জেলার সিংড়ায় মাছ কাটার বটিতে পড়ে মুসা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় মাছ ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে ব্যবসায়ী রফিকুল ইসলামের মা অইচন বেগম বটিতে মাছ কাটছিলেন। এ সময় পাশেই খেলা করছিল শিশু মুসা। হঠাৎ শিশুটি খেলা ছেড়ে ওই ধারালো বটির উপর লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসরিন সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি (তদন্ত) নুর-ই-আলম জানান, শিশু মুসার মৃত্যুর ঘটনাটি বড়ই মর্মান্তিক।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com