চুয়াডাঙ্গা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
কামরুজ্জামান সেলিম
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতভর জেলার চারটি থানার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর থানায় ১৭ জন, দামুড়হুদা মডেল থানায় ১০ জন, জীবননগর থানায় ৭ জন ও আলমডাঙ্গা থানায় ১জন।
গ্রেপ্তারকৃত সকলে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার নিজাম উদ্দীন জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে পঞ্চম দিনে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তালিকাভুক্ত সন্ত্রাসী, চরমপন্থি, অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ ও মাদকব্যসায়ীদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com