সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কায়দায় পুলিশ পরিচয়ে ক্যাবল ব্যবাসায়ীর ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুল আলিম (৩৮) নামে ট্রাক চালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার নাইমুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আব্দুল আলিম তাড়াশ উপজেলার পুংরোখালি গ্রামের মৃত হাফিজুলের ছেলে। সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম জানান, ছিনতাইকারীরা নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে ট্রাকে থাকা যাত্রীদের তল্লাশী চালায়। তারা আগ্নেয়াস্ত্রের মুখে ক্যাবল ব্যবাসয়ী শফিকুল ইসলামের কাছে থাকা ৭ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় ট্রাকে থাকা যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ট্রাক চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে। তিনি আরও জানান, ক্যাবল ব্যবসায়ী পাবনার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে শফিকুল ইসলাম ও তার স্ত্রীসহ ৮/১০জন ব্যবসায়ী মালামাল কেনার জন্য ট্রাকযোগে ঢাকায় যাচ্ছিলেন। তারা মহাসড়কের নাইমুড়ী এলাকায় পৌছলে মোটর সাইকেলযোগে দুইজন ছিনতাইকারী সিগন্যাল দিলে ট্রাকটি থামায়। চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com