খুলনা-কলকাতা রুটে বাস উদ্বোধন
ঢাকা: খুলনা-কলকাতা রুটে বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে দ্বিপাক্ষিক বৈঠক শেষে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একসঙ্গে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন। বাংলাদেশ
উদ্বোধনের পর কলকাতার সল্টলেক থেকে গ্রিনলাইন পরিবহনের (ঢাকা মেট্রো –ব-১৪-৪১১৮) বাসটি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শুক্রবার (০৭ এপ্রিল) সন্ধ্যায় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চন্দন কুমার দে’র নেতৃত্বে ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল গ্রিনলাইন পরিবহনের বাসটি নিয়ে বেনাপোল বন্দর দিয়ে ভারতে পৌঁছে।
এ রুটে আগে থেকেই শ্যামলী পরিবহনের একটি মৈত্রী বাস ঢাকা-বেনাপোল-কলকাতা এবং আগরতলার মধ্যে সরাসরি যাতায়াত করছে। নতুন এই সার্ভিসটি দুই দেশের মানুষের যাতায়াতকে আরও বেশি সহজ করবে।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com