মাগুরায় দুদলের সংঘর্ষে ২০ জন আহত
মনিরুল ইসলাম সিদ্দিকী
মাগুরা প্রতিনিধি
স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঝগড়দিয়া গ্রামে আজ দুপুরে বিবাদমান দু-দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সংঘর্ষের সাথে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে।মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো: তরীকুল ইসলাম জানান, আজ শনিবার বেলা ১২টার দিকে ঝগড়দিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহাবুব মোল্ল্যা এবং হায়াত আলী খান মাতবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কিছু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় মাতবর মাহাবুব মোল্ল্যা, আব্দুল কায়েম মেম্বরসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করায় পরিস্থিতি শান্ত রয়েছে।
মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মুক্তাদির রহমান জানান, মো: ওহাব মোল্ল্যা (৫৫), হালিম মোল্ল্যা (৬০), আলিম মোল্ল্যা (৫০), হায়াত আলী খান (৬০), ধলা মিয়া (৫২), শহিদুজ্জামান (৩৫), শামীম খান (২২), মনিরুল মোল্ল্যা (৩৫), রহিমা খাতুন (২৮), হিরন মোল্ল্যা (৪০), পিন্টু মোল্ল্যা (২৭) ও ডালিম মোল্ল্যা (৩২)আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। মহম্মদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com