বিয়ের দাবি, প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান!
গাইবান্ধা প্রতিনিধি: বিয়ের দাবিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রেমিকের বাড়িতে অনশনের একপর্যায়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন শ্যামা আকতার (১৯) নামে এক প্রেমিকা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের শাইনদহ গ্রামের প্রেমিক শাকিল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষপানে অসুস্থ হয়ে শ্যামা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শ্যামা আকতার ওই উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের আব্দুল গোফফার মিয়ার মেয়ে। সে পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শাইনদহ গ্রামের আবুল হোসেনের ছেলে শাকিল মিয়ার (২৩) সাথে শ্যামা আকতারের প্রেমের সম্পর্ক চলে আসছিল। কিন্তু শুক্রবার সন্ধ্যায় শাকিলের সম্মতিতে অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে পরিবার। এ খবর শুনে প্রেমিকা শ্যামা বিয়ের দাবিতে শাকিলের বাড়িতে অবস্থান নেয়।
এদিকে শ্যামা শাকিলের বাড়িতে অবস্থান নেয়ায় ওই পরিবারের লোকজন শ্যামাকে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার কিছুক্ষণ পর শ্যামা শাকিলের বাড়িতেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।
পরে স্থানীয় লোকজন বিষয়টি থানা অফিসার ইনচার্জ মাহমুদুল আমল অবগত করলে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে শ্যামাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com