হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩
মো: আলাউদ্দীন, হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত এবং ৩ জন গুরুতর আহত হয়েছে। ৮ এপ্রিল শনিবার বেলা ৩টার দিকে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের নন্দীরহাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা আনুমানিক ৩টার দিকে উল্লেখিত স্থানে শহরমুখী বালি বোজাইকৃত ট্রাক (চট্টগ্রাম-ট-৮৭৮৮) নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি চালিত অটোরিকসা(চট্টগ্রাম থ-১২-২৮৩৪) কে চাপা দিলে তা দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকসা যাত্রী হাটহাজারীর ফতেপুর গ্রামের মোজাম্মেল হক(২৩) এবং অজ্ঞাতনামা মহিলা (৪৮) সহ ঘটনাস্থলে ২ জন নিহত হন। গুরুতর আহত হয় অটোরিকসার ৩ যাত্রী।
সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com