ঝিনাইগাতীতে বালু উত্তোলনের তিনটি খনন যন্ত্র ধ্বংস

১৩ ১৩, ২০২৬ ১৭:৫২:০২

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলনের তিনটি খননযন্ত্র ধ্বংস করেছেন। ৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় ঝিনাইগাতীর
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.জেড.এম শরীফ হোসেন উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গান্ধিগাঁও গ্রামের পাহাড়ি ঝোড়ায় এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র ঝিনাইগাতীর সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ি নদী ও ঝোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গান্ধিগাঁও গ্রামের পাহাড়ি ঝোড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় আদালত বালু উত্তোলনের তিনটি খননযন্ত্র জব্দ করে তা ধ্বংস করে দেন। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে এ সময় অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অভিযান পরিচালনাকালে নকশী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট এ.জেড.এম শরীফ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।