হত্যা নাকি আত্মহত্যা তিন দিনেও নিশ্চিত নয় পুলিশ

১৩ ১৩, ২০২৬ ১৯:৩২:৩০

নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে কমান্ডার রশিদুন্নবীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় তিন দিন পেরলেও হত্যা নাকি আত্ম হত্যা তা এখনো নিশ্চিত হতে পারেনি  পুলিশ। এদিকে তার মোবাইল এবং সুইসাইড নোটে ব্যাবহিত কলম ও নাম সম্বলিত সিল উদ্ধার হয়নি এখনো ।
কমান্ডার বেফিনের মরাদেহ উদ্ধারের পর থেকে সার্বক্ষনিক পুলিশি তৎপরতা চোখে পড়লেও ঘটনার তিন দিন পেরলেও  মৃত্যুর সঠিক কারন উদঘাটন করতে পারেনি পুলিশ। দায়িত্ব প্রাপ্ত তদন্তকারী এস আই ওসমান জানান, ঘটনা স্থল থেকে জব্দকৃত বিভিন্ন আলামতের সূত্র ধরে তদন্ত কাজ অব্যাহত আছে। তবে ময়না তদন্ত রিপোটর্  হাতেপেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, কমান্ডার রশীদুন্নবী বেফিনের মৃত্যুর ঘটনা আত্মহত্যা নাকি হত্যা এ বিষয়ে শনিবার পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, উদ্ধার হওয়া সুইসাইড নোট যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এদিকে সুই সাইড নোট লেখা কলম এবং সিলের সন্ধান পায়নি পুলিশ। 

এদিকে বৃহস্পতিবার দুপুুুুর পৌনে দুইটার দিকে কমপ্লেক্স ভবন থেকে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য কমান্ডার রশীদুন্নবী বেফিনের মরদেহ নাটোর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়না তদন্ত শেষে ওই দিন বিকেলে শাইলকোনায় কমান্ডারের নিজ বাড়িতে মরদেহ নেওয়া হয়। সেখানে কফিনে জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়ার পর বিকেল ৬ টা ২৫ মিনিটে পুলিশের স্পেশাল টিম গার্ড অব অনার প্রদান করে। পরে রাত নয়টার দিকে শাইলকোনা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এদিকে এ ঘটনায় ওই দিনই বাগাতিপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। 

উল্লেখ্য, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে কমান্ডার রশিদুন্নবী বেফিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ভবনের তৃতীয় তলার বেলকনির জানালার গ্রীলের সাথে রশিতে ঝুলিয়ে থাকা এ লাশ উদ্ধার করা হয়। সেসময় একটি সুইসাইড নোট, কীটনাশকের বোতল উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের অভিযোগ, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
 

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।