প্রচ্ছদ / আদালত / বিস্তারিত

সাকার আইনজীবী ফখরুলের জামিন স্থগিত

৩ ০৩, ২০২৬ ০৮:০১:২১

যুদ্ধাপরাধের দায়ে ফাসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁস মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যারিস্টার ফখরুল ইসলামের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। আাগমী ১০ এপ্রিল পর্যন্ত তার জামিন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে ব্যারিস্টার ফখরুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও অ্যাডভোকেট মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, আগামী ১০ এপ্রিল এ বিষয়ে আবার শুনানি হতে পারে। এর আগে গত ৪ এপ্রিল ব্যারিস্টার ফখরুল ইসলামকে ১ বছরের জামিন দেন হাইকোর্ট। পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: