আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

৩ ০৩, ২০২৬ ০৪:৪৪:৪৪

মিজানুর রহমান 
ঝিনাইদহ প্রতিনিধি


ঝিনাইদহের শৈলকুপায় বসত ঘরে আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে  দেয়ার  অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে উপজেলার দিগনগর গ্রামের আকমল শেখের বাড়ীতে। এঘটনায় শোকে কাতর হয়ে বাড়ীর মালিক আকমল শেখ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। 

আকমল শেখের ছেলে রাজু অভিযোগ করে বলেন, শুক্রবার গভীর রাতে কেউ শত্র“তা করে তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে তাদের  ঘরে থাকা পিয়াজ, মসুর, ধান, গম ও আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে অগ্নিকান্ডেন শেষ সম্বলটুকু পুড়ে ছাই হয়ে যায় তাদের। এছাড়া তিনি আরো জানান, তাদের ঘরটি টিন দিয়ে তৈরি ছিলো, বাড়ীতে কোনো বিদুৎ সংযোগ নাই, মশার কয়েল ব্যবহার করে না। এছাড়া রান্নাঘর অক্ষত রয়েছে। আগুনের সুত্রপাত উৎঘাটন হয়নি। কেউ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের ধারনা। 


এখন আর তাদের মাথা গোজার ঠাই নেই। তাই তার বাবা আকমল মনের কষ্টে আত্মহত্যা করার জন্য রবিবার সকালে বিষপান করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: