ঘাটাইলে বৃদ্ধার লাশ উদ্ধার
মো. খায়রুল ইসলাম
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘাটাইল থানা পুলিশ তার নিজ ঘরের চৌকাঠে ঝুলন্ত লাশ উদ্ধার করে । মৃতার নাম জয়গন বেওয়া (৮০) । সে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের সাত কুয়া গ্রামের মৃত আইন উদ্দিনের স্ত্রী । এটা হত্যা না আতœহত্যা এনিয়ে রহস্য ঘনি ভুত হচ্চে । ঘটনার পর থেকেই মৃতার পরিবারের সবাই পলাতক রয়েছে।
পুলিশ জানায়, তার দুই ছেলে এক মেয়ের মধ্যে একজন ঢাকা অপর জন বাড়িতে পোল্ট্রির ব্যবসা করে। কিছু দিন আগে মৃতা তার স্থাবর সম্পতি মেয়ের নামে বেশী লিখে দেয়ায় মাঝে মাঝে ছেলে, মেয়ে ও মায়ের সাথে ঝগড়া ঝাটি হতো বলে প্রতিবেশী ও পুলিশ জানায়।
এ ঘটনায় ঘাটাইল থানায় একটি অপমৃতুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: