রাবি শিক্ষার্থীকে মারপিট করল স্থানীয়য় শিক্ষার্থীরা
শাহিন আলম রোহান
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রুমে এসে মারপিট করেছে স্থানীয় শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে মির্জাপুর এম রহমান ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।জানা যায় যে, ভুক্তভোগী ফেরদৌস আলম রিফাত রাবির আরবি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। তিনি মির্জাপুর এম রহমান ছাত্রাবাসের ৩য় তলার আবাসিক ছাত্র।গতরাত তার রুমমেট মিশন মাহমুদের কাছে তার দুইজন বন্ধু সোহান এবং কাওসার দেখা করতে আসে।
মিশন মাহমুদ ও তার দুই বন্ধু রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের শিক্ষার্থী (্এইচ.এস.সি পরীক্ষার্থী)। মিশন মাহমুদের বন্ধুরা তার রুমে আসলে বন্ধুদের কে রিফাতের সাথে পরিচিত হতে বলে। এক পর্যায়ে রিফাতের সাথে কথার কাটাকাটি নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু। পরে ছাত্রাবাসের অন্যান্য শিক্ষার্থী এসে রিফাতকে উদ্ধার করে।
এ ঘটনা পুলিশকে জানানো হলে তারা মেসে এসে এলাকার ৩০নং যুবলীগ সভাপতি ও মেস মালিককে বিষয়টি সমাধান করে দিতে বলে। পরবর্তিতে রাত ১১টার দিকে বিষয়টির মীমাংসা করা হয়।এ বিষয়ে রাবি শিক্ষার্থী রিফাত বলেন, আমি ওদেরকে নাম জিজ্ঞেস করেছিলাম কিন্তু ওরা আমার প্রশ্নের উত্তর দেয়নি বরং ওরা স্থানীয় বলে আমাকে মারপিট শুরু করে।
এ বিষয়ে স্থানীয় শিক্ষার্থী সোহান বলেন, তিনি আমাদের এলোমেলো প্রশ্ন করছিল বলে আমরা তাকে মারপিট করেছি।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: