টিএসসির ছাদ থেকে থানায় প্রেমিক-প্রেমিকা!

৩ ০৩, ২০২৬ ০৪:৪৫:৩৪

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মূল ভবনের ছাদ থেকে ‘আপত্তিকর’ অবস্থায় এক প্রেমিকযুগলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন টিএসসির কর্মচারীরা। গতকাল শনিবার তাদের আটক করে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

জানা গেছে, দুপুরে টিএসসির মূল ভবনের ছাদে হোম ইকোনমিক্স কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে সাউথ ইস্ট ইউনিভার্সিটির এক ছাত্রকে ‘আপত্তিকর’ অবস্থায় দেখতে পান কয়েকজন ছাত্র। পরে টিএসসি কর্তৃপক্ষকে অবগত করা হলে ওই যুগলকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, তাদের আটক করে থানায় দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: