ম্যানেজিং কমিটি নিয়ে দু’পক্ষের সংর্ঘষ 

৯ ০৯, ২০২৬ ১৪:১৬:৫২

সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার দুপুরে মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। তফসিল মোতাবেক রোববার সকালে বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করার জন্য বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 এ সময় অভিবাবক সদস্য প্রার্থী আঞ্জুয়ারা বেগমকে এলাকার মাসুদ রানা নামের একজন নির্বাচন থেকে সরে দাড়ানোর হুমকি দেয়। খবর পেয়ে উপজেলা আ’লীগের সদস্য হাসানুল কবির তালুকদার রিপন ও এলাকাবাসী এর প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাসানুল কবির তালুকদার রিপন ও মাসুদ রানা মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় এলাকা রনক্ষেত্রে পরিনত হয়।

 সংঘর্ষে মাসুদ রানা (২৫), গুটু শেখ (৫৫), সুজাত আলী (২৩), পুষ্প (৫০), ফালানী বেগম (৪৮), লিলি বেগম (৪২), শাহাজাল (২৮), আজিজ (৫৫), বাবু মিয়া (২৫), বিজয় মিয়া (১৮) ও জুলেখাসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহতবস্থায় মাসুদ রানা ও গুটু শেখকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অস্যস্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। এ সময় প্রতিপক্ষরা মাসুদ রানা ও খোকনের সেলুন ও শাহিনের দোকান ভাংচুর করে। সংবাদ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

এ ব্যাপারে হাসানুল কবির তরফদার রিপন বলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আ: লতিফ ম্যানেজিং কমিটি নিয়ে একটি প্যানেল দিয়েছে। আমিও একটি প্যানেল দিয়েছি। আমার লোকজনকে সব সময় হুমকি দিয়ে আসছিল। আজ সকালে অভিবাবক সদস্য প্রার্থী আঞ্জুয়ারা বেগমকে হুমকি দিয়েছে। তাই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে সংর্ঘষ বাধে। 

এ ব্যাপারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সেঙ্গুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহব্বায়ক বেগম জহুরা লতিফ জানান, হাসানুল কবির তরফদার রিপন বিএনপি’র আজিজ ও সোবাহানকে সাথে নিয়ে হামলা চালায়। যেন বিদ্যালয়ে কোন সুষ্ট নির্বাচন না হতে পারে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ঘটনা স্বীকার করে বলেন, আগামী ২৩ এপ্রিল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়েছে। রোববার অভিভাবক সদস্যদের যাছাই-বাছাই শেষে তাদের সর্মথকদের মধ্যে সংর্ঘষের এ ঘটনা ঘটে। 

সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ রেজাউল ইসলাম খান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে। 
                                                                            

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: