চুয়াডাঙ্গায় জেলা কৃষক লীগের সম্মেলন সম্পন্ন
কামরুজ্জামান সেলিম চুয়াডাঙ্গা প্রতিনিধি
দীর্ঘ ১৮ বছর পর চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৯ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করেই ঢাকায় ফিরে যান বিকালে। কমিটি ঘোষণা না হওয়ায় সাধারণ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ১৮ বছর আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
ত্রিবার্ষিক সম্মেলনের অনুষ্ঠানিক উদ্ধোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি আলহাজ মোতাহার হোসেন মোল্লা। জেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সোলাইমান হক জোয়ার্দ্দার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খন্দকার সামসুল হক রেজা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ হাজি আলি আজগর টগর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। ত্রিবাষিক সম্মেলনে কৃষক লীগের জেলা, উপজেলা,
ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ত্রিবাষিক সম্মেলনের মাধ্যমে সাধারণ নেতা কর্মীরা আবারও সক্রিয় হয়ে উঠবে বলে মনে করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খন্দকার সামসুল হক রেজা বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষকদের নানা ভাবে সহযোগিতা করা হচ্ছে। কৃষক লীগের নতুন কমিটি সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক সাথে কাজ করবে। আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে দলের জন্য আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
উল্লেখ্য ১৯৯৯ সালের ১১ মার্চ জেলা কৃষক লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কৃষক লীগের কমিটিতে সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক তছিরুল ইসলাম মালিক নির্বাচিত হয়েছিলেন।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: