প্রচ্ছদ / আদালত / বিস্তারিত

সাঈদীর রিভিউ শুনানি আজ

৩ ০৩, ২০২৬ ০৮:০৪:৫৩

ঢাকা: আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) পৃথক আবেদন রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে। গত ৪ এপ্রিল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ বেঞ্চ মামলাটি শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করে আদেশ দেয়।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায় এ মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ গঠন করা হয়েছে। এবং আপিল বিভাগের কার্যতালিকার ১৩৯ নং ক্রমিকে রাখা হয়েছে মামলাটি।

আমৃত্যু কারাদন্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) করে মৃত্যুদন্ডের আর্জি জানিয়ে ২০১৬ সালের ১২জানুয়ারি রাষ্ট্রপক্ষের এডভোকেট অন রেকর্ড সৈয়দ মামুন মাহবুব সুপ্রিমকোর্টের আপিল বিভাগে এ রিভিউ আবেদন দাখিল করেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইনসাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে খালাস চেয়ে সাঈদী আরেকটি রিভউ আবেদন করেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: