জুমার নামাজ পড়ার নিয়ম ও যাদের উপর ফরজ
অনলাইন ডেস্ক: জুমার দিন যোহরের নামাজের পরিবর্তে দুই রাকাত জুমার নামাজ আদায় করা পত্যেক মুসলমানের উপর ফরজ।
জুমার নামাজের রাকাতের সংখ্যা:
চাররাকাত কাবলাল জুম'আ
দুই রাকাত ফরজ
চার রাকাত বা'দাল জুম'আ
চার রাকাত কাবলাল জুম'আ নিয়ত:
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি কাব্লাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।
অর্থঃ আমি কেবলামুখী হয়ে আল্লাহ্র ওয়াস্তে চার রাকায়াত কাবলাল জুমা’ সুনাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর।
জুমা’র দুই রাকাত ফরজ নামাযের নিয়ত:
বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন্ উসকিতা আন্ জিম্মাতী ফারদুজ্জহ্রি, বি-আদায়ি রাকয়াতাই ছালাতিল্ জুমুয়াতি, ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।
অর্থঃ আমার উপর জুহরের ফরজ নামায আদায়ের যে দায়িত্ব রয়েছে, আমি কেবলামুখী হয়ে, জুমা’র দুই রাকায়াত ফরজ নামায আদায়ের মাধ্যমে তা পালনের নিয়ত করলাম। আল্লাহু আকবর।
চার রাকাত বা'দাল জুম'আ নিয়ত:
বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি বা'দাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।
অর্থঃ আমি কেবলামুখী হয়ে আল্লাহ্র ওয়াস্তে চার রাকায়াত বা'দাল জুমা'র সুন্নাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর।
জুমা’র নামায যাদের উপর ফরজ ও যাদের উপর নয়:
বালেগের উপর জুমার নামায পড়া ফরজ। না-বালেগের উপর বাকি পাঁচ ওয়াক্ত নামায যেমন ফরয নয়, তেমনি জুমা’র নামাযও ফরজ নয়। পুরুষের উপর জুমার নামায ফরজ।
যে ব্যক্তি মুকিম তার উপর জুমা’র নামায ফরজ নয়। যে ব্যক্তি কারও ক্রীতদাস নয়, তার উপর জুমা’র নামায পড়া ফরজ। পরের খরীদা-গোলাম এর উপর জুমা’ ফরজ নয়। যে সমস্ত ওজরের কারণে জামায়াতে উপস্থিত না হওয়ার অনুমতি রয়েছে, সে সমস্ত ওজরের কোনটি যার নাই, তার উপর জুমা’র নামায ফরজ।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: