ইসলামী বিধানে গরুর কয়টা অঙ্গ খাওয়া যাবে না (ভিডিও)

৩ ০৩, ২০২৬ ০৬:২৫:২১

এনটিভির ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান আপনার জিজ্ঞাসার ১৯৪২তম পর্বে গরুর সব অঙ্গ খাওয়া যাবে কি না, সে সম্পর্কে ঢাকার দক্ষিণ দনিয়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক।

উত্তর: ইসলামী বিধান অনুযায়ী জবাই করার পর সবটাই খাওয়া জায়েজ রয়েছে। তবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানুষ গরুর লোম খায় না। এগুলো খেলে তো হজম হয় না। যে জিনিসগুলো খেলে মানুষের জন্য ক্ষতি হবে এবং সেটা মানুষ জানে, সেইগুলোর ব্যাপারে ইসলামের বিধানের প্রয়োজন নেই। ক্ষতি হবে বলেই মানুষ খায় না। গরুর পায়ের ক্ষুর কিন্তু মানুষ খায় না।

জবাই করার পর গরুর সুনির্দিষ্ট কোনো অংশ খাওয়া হারাম, এই মর্মে রাসুল (সা.)-এর কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এটা একান্তই ইশতেহাদি বিষয়। কেউ যদি নিজে আবিষ্কার করে বলেন, সেটা ভিন্ন কথা। সূত্র: এনটিভি

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: