ভালো সিনেমা দেখা কি জায়েজ? (ভিডিও)
এনটিভির জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান আপনার জিজ্ঞাসার ১৯৪৪তম পর্বে ভালো সিনেমা দেখা যাবে কি না, সে সম্পর্কে বগুড়া থেকে ই-মেইলে জানতে চেয়েছেন আবদুল্লাহ আল নোমান।
উত্তর: সিনেমা তো সিনেমাই। ভালো-মন্দ বলতে কিছু নেই। ভালো সিনেমা বলতে কী বোঝাচ্ছেন, সেটা জানতে পারলে ভালো হতো।
সিনেমার মধ্যে যদি কোনো হারাম দৃশ্য থেকে যায় বা হারাম কোনো বিষয় থেকে যায়, তাহলে সেটা দেখা জায়েজ নেই। সেটা যদিও ভালো সিনেমা নাম দেওয়া হয়।
আর যদি হারাম কোনো জিনিস না থাকে, তাহলে ভালো সিনেমা নাম না দিলেও এটি দেখা জায়েজ। কারণ সেখানে আর নামের বিষয় নেই। সেখানে হারাম কোনো বিষয় আছে কি না, সেটাই হচ্ছে মূল বিষয়। নিষিদ্ধ বিষয় থাকা চলবে না। -সূত্র: এনটিভি
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: