বড় হয়ে আমি আবার ছোট হতে চাই...
নিউজ ডেস্ক: ছোটকাল থেকে আমরা একটা প্রশ্নের সাথে পরিচিত, বড় হয়ে তুমি কি হতে চাও? কিন্তু মনের মত করে কোন উত্তর আমরা কখনও দিতে পারিনি। আজ বড় হয়ে উত্তর আসে, বড় হয়ে আমি আবার ছোট হতে চাই। ছোটবেলার স্মৃতি সারাজীবন মানুষকে তাড়িয়ে বেড়ায়। তার মাঝে স্কুল জীবনের স্মৃতি স্থান পায় আমাদের মনের মাঝখানে।
স্কুল জীবন ছিল জীবনের সেরা সময়— এমন মত পোষণ করেন অনেকেই। সত্যিই, স্কুল জীবনের এক আশ্চর্য মাধুর্য ছিল যেন। কিন্তু ঠিক কী কারণে স্কুল জীবনকে এত মধুর মনে হতো? এখানে রইল এমন কয়েকটি বিষয়, যা স্কুল জীবনের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিত বলেই মনে করেন অনেকে। দেখে নিন, আপনার মতের সঙ্গে মেলে কি না?
১. ছুটির আনন্দ: স্কুলে কাটানো সময়টুকু যতই আনন্দের হোক না কেন, ছুটির ঘন্টা বেজে উঠতেই এক আশ্চর্য আনন্দে ভরে উঠত মনটা। সেই আনন্দের কোনও তুলনা হয় না।
২. স্কুলের অনুষ্ঠান: স্কুল মানে তো আর শুধু পড়াশোনা নয়, সেই সঙ্গেই ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা— আরও কত কী! সেই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণের মজাই ছিল আলাদা।
৩. প্রিয় টিচারের ক্লাস: শিক্ষক-শিক্ষিকাদের বাদ দিয়ে কি আর স্কুল হয়? অনেক টিচারের মধ্যে কোনও না কোনও টিচার ছিলেন বিশেষ প্রিয়। তাদের ক্লাস করতে যে শুধু ভাল লাগত তা নয়, তাদের ব্যক্তিত্বও ছিল মনে ধরে রাখার মত।
৪. বন্ধুদের গ্রুপ: সমস্ত সহপাঠীর সঙ্গে তো আর সমান বন্ধুত্ব ছিল না, স্পেশাল ফ্রেন্ডদের নিয়ে ছিল একটি বিশেষ গ্রুপ। তাদের মধ্যে চলত সমস্ত গুপ্তকথার আদানপ্রদান, চলত কোড ল্যাঙ্গুয়েজে কথাবার্তা। তার আনন্দও কি কম নাকি?
৫. প্রথম প্রেম: জীবনে প্রথম কাউকে ভাল লাগার ঘটনাটা নিশ্চয়ই স্কুল জীবনেই ঘটেছিল? স্কুলের কোনও এক সহপাঠী বা সহপাঠিনীর দিকে তাকিয়ে উদাস হয়ে যাওয়ার ঘটনা স্কুলেই ঘটত। তার পরে তার দিক থেকে যদি একটুকরো হাসি উপহার পাওয়া যায়, তা হলে তো কথাই নেই। সেই অনুভূতি স্বর্গীয়।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: