৭ খুনে জড়িত ‘পলাতক’ আসামি পুলিশ সদস্য!

৩ ০৩, ২০২৬ ০৪:৪১:৩১

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে ৭ জনকে হত্যা মামলায় অভিযুক্ত পুলিশের এএসআই হাবিবুর রহমান হাবিবকে আদালত কারাদণ্ড দেয় ১৭ বছর। এ রায়ের পর ২ মাস আটক ছিলেন তিনি।

হাবিবুর রহমান হাবিব র‌্যাবে কর্মরত ছিলেন। তিনি আলোচিত নারায়ণগঞ্জ ৭ হত্যা মামলার ৩৫ জন অভিযুক্ত আসামির একজন। নারায়ণগঞ্জের একটি আদালত গত জানুয়ারি মাসে প্রমাণ পায় অভিযুক্তরা দোষী। পরে আদালত অপহরণ ও আলামত বিনষ্ট করার কারণে হাবিবকে ১৭ বছর কারাদণ্ড দেন।

কিন্তু হাবিব এখনো বহাল তবিয়তে পুলিশের এএসআই হিসেবে বরিশালের হিজলা উপজেলায় কাজ করছিলেন। পুলিশ গতকাল তাকে গ্রেফতার করে।

হিজলা থানার ওসি মো: মাসুদুজ্জামান জানান, শুক্রবার বিকেল ৪টায় হাবিবকে নৌ-ফাঁড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

শরিয়তপুরের নারিয়া উপজেলার বাসিন্দা হাবিব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল হিসেবে কাজ শুরু করেন। এরপর বদলি হয়ে ৬ মাস আগে এএসআই পদে পদোন্নতি পান।

নারিয়া থানার ওসি একরাম আলি মিয়া জানান তারা গত ১৪ মার্চ নারায়ণগঞ্জ আদালতের নির্দেশ পান তাকে গ্রেফতার করার জন্যে। শুক্রবার হিজলা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ ৭ হত্যা মামলার সময় হাবিব গানম্যান হিসেবে র‌্যাব-১১তে কর্মরত ছিলেন। সেসময় তার কোম্পানি কমান্ডার লে: কমান্ডার মাসুদ রানাকে বরখাস্তের পর আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। -ডেইলি স্টার

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: