নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করলেন বিদেশী সাংবাদিক
গত কিছুদিন আগেও বাংলাদেশে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল অনেক দেশ। তবে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত আইপিইউ সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তারা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসাও করেছেন।
এবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিডি২৪লাইভের সঙ্গে কথা বলেছেন বিদেশী সাংবাদিক আল মাহা। যিনি দুবাই থেকে এসেছেন আইপিইউ সম্মেলনের সংবাদ সংগ্রহ করার জন্য। তিনি সেখানে একটি স্যাটেলাইট টেলিভিশনে কাজ করেন।
আল মাহা বলেন, আমি প্রথমবারের মত বাংলাদেশে এসেছি। এখানে আমি অনেক উপভোগ করছি। এ দেশ অনেক সুন্দর। এখানকার নিরাপত্তা ব্যবস্থাও অনেক ভাল। আমি এখানে নিরাপদেই আছি। সবকিছুই ঠিক আছে। কোন সমস্যা হচ্ছে না। আমি অনেক খুশি।
তিনি আরও বলেন, এখানকার যে হোটেলে উঠেছি সেটাও অনেক সুন্দর। সবমিলিয়ে এখানকার পরিস্থিতি অনেক ভাল বলেই দেখছি।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: