মিথ্যা অজুহাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার একটি বিমান ঘাঁটির ওপর মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছেন বলে জানিয়েছেন ক্রেমলিন। এতে রুশ-মার্কিন সম্পর্ক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন তিনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ আজ (শুক্রবার) এসব কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন এ হামলাকে সার্বভৌম দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে দেখছে বলেও জানান তিনি। পুতিন মনে করেন মিথ্যা অজুহাতে এ হামলা চালানো হয়েছে।
ইরাকের মসুলে মার্কিন হামলায় নিরীহ বেসামরিক হতাহতের ঘটনা থেকে দৃষ্টি ফেরানোর ঘৃণ্য চেষ্টায় এ হামলা করা হয়েছে বলে জানান তিনি।
পেশকোভ আরো বলেন, সিরিয়ার কাছে কোনো রাসায়নিক অস্ত্র আছে বলে রাশিয়া মনে করে না। এ ছাড়া, মার্কিন হামলার মধ্য দিয়ে সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও মস্কো মনে করছে।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: