মিশরে গির্জায় সন্ত্রাসী হামলা, নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর একটি গির্জায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন। রোববার সকালে টানটা শহরের কেন্দ্রস্থল ডেলটায় সন্ত্রাসীরা এ বোমা হামলায় ঘটনা ঘটায়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তারা।
নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানান, ওই গির্জাটির মধ্যে বিস্ফোরক পুঁতা ছিল। যার রিমোট কন্ট্রোল ছিল সিটের নিচে। গির্জার মূল প্রার্থনা হলে এই বিস্ফোরণ সংঘটিত হয়।
এখন পর্যন্ত এ হামলার বিষয়ে কেউ দায় স্বীকার করেনি। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর দেশটির রাজধানী কায়রোতে কপ্টিক খ্রিস্টানদের একটি গির্জায় এক বিস্ফোরণে অন্তত ২৫ জন লোক নিহত হয়েছিল। মিসরের জনসংখ্যার শতকরা ১০ ভাগ কপ্টিক খ্রিস্টান। মিসরে গত কয়েক বছরে খ্রিস্টানদের ওপর আক্রমণের সংখ্যা বেড়েছে।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: