প্রধানমন্ত্রীর ভারত সফরের পর টুইটারে মোদির বার্তা
আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির বিমান বাহিনীর পালাম স্টেশনে অবতরণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভ্যর্থনা জানান। আর এর কিছুক্ষণ পরই টুইটার বার্তায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মোদি।
নরেন্দ্র মোদি টুইটার বার্তায় লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি আমাদের দুই জাতির সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’
অপর একট টুইট বার্তায় মোদি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাষ্ট্রীয় সফরে অভ্যর্থনা জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

এর আগে চারদিনের সফরে আজ বেলা ১২.৩৫ মিনিটে দিল্লিতে ভারতীয় বিমান বাহিনীর স্টেশন পালামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যদিয়ে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা এ সফরে যাচ্ছেন।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: