সাপকে বেঁধে না রাখায় ১৫ হাজার টাকা জরিমানা!

৩ ০৩, ২০২৬ ০৪:৪৪:৩৪

অনলাইন ডেস্ক: সাপের কি পা থাকে যে সেখানে রশি বেঁধে আটকে রাখা যাবে? তবুও সাপকে বেঁধে না রাখার কারনে জরিমানা করা হয়েছে এক লোককে। আমেরিকার সাউথ ডাকোটা পার্কে নিজের পোষা সাপটিকে ছেড়ে দেওয়ার কারণে ১৯০ ডলার (বাংলাদেশি ১৫,২০০ টাকা) জরিমানা করেছে পার্কের অ্যানিমেল কন্ট্রোল অফিসার। অভিযোগ, তিনি কেন তার সাপটিকে বেঁধে রাখেননি?

জেরি কিম্বাল একটি সাপ পোষেন। ওই সাপটিকে নিয়েই একটু সময় কাটাতে এসেছিলেন সাউথ ডাকোটা পার্কে। সেখানে এসে সাপটিকে ছেড়ে দেন তিনি। তবে খেয়াল রেখেছিলেন যেন খুব বেশি দূর না যেতে পারে সাপটি। কিন্তু সাপ উন্মুক্ত ও বাধাহীনভাবে ঘুরে বেড়ানোর কারণে চলে আসলেন সেখানকার প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তা। তিনি ১৯০ ডলার জরিমানা ধার্য করেন। 

জেরির সাপটি ছিল ফায়ার বি বল পাইথন। সিওক্স ফলস এলাকার ফলস পার্কে সাপটিকে ঘুরতে দেখে এক নারী অভিযোগ করে কর্তৃপক্ষকে। ওই নারী আরো অভিযোগ করেন, একটি সাপকে উন্মুক্ত করে ছেড়ে দেওয়া হয়েছে। এটাকে বেঁধে রাখা দরকার ছিল। এর মালিক কেন এটাকে বেঁধে রাখেননি?

কিম্বালের প্রতি একই অভিযোগ তোলেন ওই প্রাণী কর্মকর্তা। তার ভাষ্য হলো, সাপটিকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। কারণ তিনি এটাকে পুষছেন। কিন্তু অধিকাংশ মানুষ এ প্রাণীকে ভয় পান। কাজেই এটাকে রশি বা শেকল দিয়ে বেঁধে রাখা উচিত ছিল।

বেচারা জেরির ১৯০ ডলার জরিমানা গুনতে হয়। পরে তিনি বলেন, আমার উদ্দেশ্য হলো সাপ যে ক্ষতিকর এবং খুনে নয় তা মানুষকে বোঝানো। এ নিয়ে আদালত অবধি যাওয়ার চিন্তা করছে জেরি। সূত্র: ইয়াহু

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: