শেখ হাসিনার সঙ্গে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ
নিউজ ডেস্ক: ৪ দিনের সফরে গত শুক্রবার (৭ এপ্রিল) ভারত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের ৩য় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লিতে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির প্রধানবিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। ৯ এপ্রিল রোববার সন্ধ্যার দিকে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সোনিয়া।
এ সময় সোনিয়ার সঙ্গে কংগ্রেসের সহ-সভাপতি ও তার ছেলে রাহুল গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ অন্যান্য সফরসঙ্গীরা।
এর আগে রবিবার সকালে আজমিরে খাজা মইনুদ্দিন হাসান চিশতির মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। সফরসঙ্গীদের নিয়ে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে জয়পুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে আজমির শরিফে পৌঁছান। সেখানে শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। মাজারে চাদর প্রদানের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন খাদেম আলিমুদ্দীন।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: