ভয়ে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেল স্বামী!

১৩ ১৩, ২০২৬ ১৬:১৫:৩৮

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় যৌতুকের দাবিতে ইয়াসমিন হোসেন টুম্পা নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের বারান্দায় ফেলে রেখে ঘাতক স্বামী ফারুখ হোসেন পালিয়ে গেছে।

শুক্রবার ভোরে সাতক্ষীরা সদরের পালাশপোল গ্রামে এ ঘটনা ঘটে। এক সন্তানের জননী নিহত গৃহবধূ টুম্পা পলাশপোল গ্রামের মামুনুর রশিদের মেয়ে।

নিহতের চাচা ইব্রাহিম হোসেন মধু জানান, দুই বছর আগে তার ভাইজির সাথে পুরাতন সাতক্ষীরার মৃত মোশারফ হোসেনের ছেলে ফারুখ হোসেনর  বিয়ে হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে। ফারুখ স্ত্রী-সন্তান নিয়ে পালাশপোল এলাকায় ভাড়া থাকতো। ফারুখ যৌতুকের জন্য প্রায় তার স্ত্রীকে মারধর করতো।

ঘটনার দিন ফারুখ শ্বশুরের কাছে রাত ২টার সময় ফোন করে বলে, আপনার মেয়ে অসুস্থ, তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। শ্বশুরবাড়ির লোকজন গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। তারপর তারা হাসপাতলে গিয়ে দেখতে পায় টুম্পার লাশ হাসপাতালের মেঝেতে পড়ে আছে। লাশের পাশে কেউ নেই। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়না তদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: