আমরা সরকারের বিরুদ্ধে নই: এরশাদ

১৩ ১৩, ২০২৬ ১৬:১৪:০৭

অচিন্ত্য মজুমদার ভোলা প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্যে ইসলামীক দলগুলোসহ ৩০টি দল নিয়ে মহাজোট করলেও এর অর্থ এই নয় যে আমরা সরকারের বিরুদ্ধে। ৭ এপ্রিল শুক্রবার ভোলার বাংলাস্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বাষির্ক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, মানুষকে নিপীড়িত করেছে, নির্যাতন করেছে, পুড়িয়ে মেরেছে এমন সরকার আমাদের প্রয়োজন নেই। আমরা চাই সে সরকার, যে সরকার জনগনের পাশে থাকে উন্নয়ন করবে।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার অনেক উন্নয়নের কাজ করেছে। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকলেও উন্নয়নের রাজনীতিতে আমরা আওয়ামী লীগের সাথে এক মত। আমাদের উদ্দেশ্য একটাই বাংলাদেশের উন্নয়ন করা,
জনগনের উন্নয়ন করা, বাংলাদেশকে সমৃদ্ধ করা। সে জন্য আগামীতে আমরা পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব।

ভোলা জেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ কেফায়েত উল্লাহ নজিব এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এ.বি.এম রুহুল আমিন হাওলাদার এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাইদুর রহমান টেপা, সুনিল শুভ রায়, জাতীয় পার্টির যুব বিষয়ক উপদেষ্টা এ্যাডঃ মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর এমপি, জাতীয় পার্টির সাংগঠনিক আমির হোসেন ভূঁইয়া, ভোলা জেলা পরিষদ চেয়ারিম্যান ও জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক মহসিন ইসলাম হাবু, আজিম গোলদার, কামাল উদ্দিন সহ অনান্যরা।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: