ম্যাশের বিদায়ী জয় নিয়ে যা লিখল ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’

৩ ০৩, ২০২৬ ০৬:২৫:১১

স্পোর্টস ডেস্ক: টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিদায়ী টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

টাইগার অধিনায়ক মাশরাফির শেষ টি-২০ ম্যাচ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস যা লিখল তার চুম্বক অংশ বিডি২৪লাইভের পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হল:

‘টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিদায়ী টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ম্যাশকে বিদায়ী সংবর্ধণা দিল বাংলাদেশ।’

‘ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচে এর চেয়ে আর বড় প্রাপ্তি কী হতে পারে মাশরাফি বিন মর্তুজার জন্য! জয়ের চেয়ে আর কোনো কিছুই সম্ভবত আর বড় কিছু হতে পারে না। সেই উপহারটিই যোদ্ধা ক্রিকেটার মাশরাফিকে উপহার দিলো টিম টাইগার্স। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসায় স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪৫ রানের ব্যবধানে হারালো বাংলাদেশ। এই ম্যাচ জয়ের মাধ্যমে টেস্ট ও ওয়ানডের মত টি-টোয়েন্টি সিরিজেও ১-১ ব্যবধানে ড্র করলো বাংলাদেশ।’

‘টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে জয়টা খুব দরকার ছিল টাইগার অধিনায়ক মাশরাফির উপহার হিসেবে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্য হলেও প্রয়োজন ছিল জয়। অবশেষে সেই জয়টাই মাশরাফিকে উপহার দিলেন দলীয় সদস্যরা।’

‘টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৭৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিং ও বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিং এ ১৮ ওভারের মধ্যেই ১৩১ করে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা।’

‘বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব-আল-হাসানের অলরাউন্ডিং পারফর্মেন্সে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। সাকিবের অনবদ্য পারফর্মেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।’

সম্পাদনা: মুসা আহমেদ

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: