প্রতিশোধের ম্যাচে আজ খেলবেন সাকিব?
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ৪০ দিনের শ্রীলঙ্কা সফর শেষ জাতীয় দল ঢাকায় পা রেখেছেন শুক্রবার। দেশে না ফিরে কলম্বো থেকে সরাসরি রাজকোটে কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে গুজরাট লায়ন্সের বিপক্ষের ম্যাচে একাদশে ছিলেন না টাইগার এই তারকা। প্রথম ম্যাচে রেকর্ড জয়ের পর আজ দ্বিতীয় ম্যাচের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে তারা।
আইপিএলে নবম আসরে মুম্বাইয়ের বিপক্ষে দুটি ম্যাচই হেরেছিল কলকাতা। তাই এবার জয়ের সঙ্গে সঙ্গে থাকবে প্রতিশোধের মিশনও। এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে কোনো উইকেট না হারিয়ে জয়ের বিশ্ব রেকর্ড গড়া একাদশ কি আজ কলকাতা ভাঙে কি না, সেটাই এখন দেখার বিষয়। যদি ভাঙে তাহলে একাদশে জায়গা পেতে পারেন সাকিব। আর যদি ‘উইনিং কম্বিনেশন’ ধরে রাখে তাহলে আজও মাঠে নামা হবে না সাকিবের।
উল্লেখ্য, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি ইএসপিএন চ্যানেলে।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: