মাশরাফি অবসর নিয়ে মুখ খুললেন হাথুরুসিংহে

৩ ০৩, ২০২৬ ০৪:৪৩:৩০

স্পোর্টস ডেস্ক: ওয়ানডের মত টি-টোয়েন্টি দলকেও এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা কারর ঠিক এক সপ্তাহর মাথায় আচমকা অবসরের ঘোষনা দেন মাশরাফি বিন মতুর্জা। শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচ টি-টোয়েন্টি প্রথম ম্যাচে টসের সময় এই ছোট ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। হঠাৎ এই সিদ্ধান্তে বিস্মিত বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

মাশরাফির হুট করে অবসর নেওয়ার সিদ্ধান্তে সবাই যখন বিস্মিত তখন তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি বলেন সঠিক সময়ে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফি।

‘আমি মনে করি মাশরাফির অবসর নেওয়ার এটিই সঠিক সময় ছিল। সে দলকে দীর্ঘদিন যাবত সার্ভিস দিয়ে আসছে। আমি মনে করি সে তার দায়িত্বটা সঠিকভাবেই পালন করেছে।’

‘সামনে যেহেতু কোন বিশ্বকাপ নেই তাই এটাই সঠিক সময় তরুণদের জন্য নিজেদের উপস্থাপন করার। এটা মাশরাফির থেকে ভালো সিদ্ধান্ত ছিল।’

বিসিবির অভ্যন্তরীণ এক সূত্র জানায়, শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ শুরুর আগেই চাপে রাখা হয়েছিল বাংলাদেশ অধিনায়ককে। শ্রীলঙ্কায় পৌঁছানোর পরই টিম ম্যানেজমেন্টের মিটিংয়ে হাজির হতে হয় মাশরাফিকে। যেখানে তাকে বলা হয়েছিল, তার বোলিং ঠিকঠাক হচ্ছে না। বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়। মাশরাফির উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়া হয় রুবেল হোসেনকে।

সূত্র আরও জানায়, সিরিজের মাঝপথে বোর্ডের পক্ষ থেকে তার কাছে বার্তা পাঠানো হয়। শেষতক বিসিবির শীর্ষ কর্তারা মিটিংয়ে বসেন মাশরাফিকে নিয়ে। সেখানে তাকে জানানো হয়, টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক চায় বিসিবি। তবে সেই মিটিংয়ে অনেক ডাকাডাকির পরও উপস্থিত ছিলেন না কোচ চান্দিকা হাতুরুসিংহে।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: