ছাত্রীর শ্লীলতাহানি: প্রভাষককে সাময়িক বরখাস্ত

১৩ ১৩, ২০২৬ ১৬:২১:২৩

রিপন আলি রকি চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক প্রভাষক নিয়াজ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মাদ্রাসার গর্ভনিং বডি।

শিবগঞ্জ উপজেলার মনাকষা হাজী এহশান আলি কারিগরি কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদিকুল ইসলাম জানান, ৭ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় অধ্যক্ষ অফিসে গর্ভনিং বডির জরুরী সভায় ১৪ জন সদস্যের মধ্যে ১২জনের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অত্র মাদ্রাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা নিয়াজ উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

তিনি আরো জানান, যে সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে উত্তর চাওয়া হয়েছে এবং মাদ্রাসা চত্বরে তার প্রবেশ নিষিদ্ধ করা ও মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারীকে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য যে গত ৫ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে একই প্রতিষ্ঠানের জনৈক ছাত্রী (দাখিল পরীক্ষা দিয়েছে)-কে বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের রেফাউল ইসলামের ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় এলাকাবাসী তাদের দুজনকে হাতেনাতে আটক করে এবং পুলিশকে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। সেদিন রাতেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েকজন আওয়ামীলীগ নেতার প্রচেষ্টায় উভয় পক্ষের অভিভাবকের উপস্থিতিতে আপোস-মিংমাসা হয়ে যায় বলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানান।

এ ব্যাপারে মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি তোহিদুল আলম টিয়া বলেন, থানায় আপোস মিংমাসা হয়েছে তা আমাকে এবং অধ্যক্ষকে জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ব্যক্তি জানান অভিযুক্ত প্রভাষক মাওলানা নিয়াজ উদ্দিন জামায়াতের একজন শীর্ষ ক্যাডার হলেও মনাকষা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন প্রভাবশালী নেতাদের প্রচেষ্টায় মোটা অংকের টাকার বিনিময়ে গভীর রাতে থানা হতে তাদের ছাড়িয়ে আনেন। 

আরো উল্লেখ্য যে এ ঘটনায় গত বৃহস্পতিবার মাদ্রাসা চত্বরে এলাকাবাসী বিক্ষোভ করেছে এবং শনিবার আবারো বিক্ষোভ হবে বলে এলাকাবাসী জানান।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: