প্লাস্টার খঁসে আহত ১: আতংকে শিক্ষকেরা
এম. সুরুজ্জামান শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত হাজি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের ছাদের প্লাস্টার ভেঙ্গে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার সম্ভবনা রয়েছে। শিক্ষকরা ভয়ে আতংকে বাহিরে অফিস করছেন। সম্প্রতি ছাদের প্লাস্টার খঁসে পড়ে সহকারী শিক্ষিকা চাঁদ সুলতানা আহত হয়েছেন। তাড়াহুড়ো করে বের হতে গিয়েও কয়েক শিক্ষক আঘাতপ্রাপ্ত হন।
খোঁজ নিয়ে জানা যায়, সেই ১৯৮৪সালে নির্মিত ৮০ফুট দৈর্ঘ এবং ২০ফুট প্রস্থ অফিস ভবনের ছাদের প্লাস্টার খঁসে লোহার রড় দেখা যাচ্ছে। প্রতিদিনের মত ররিবার দুপুরে বিরতির পর প্রধান শিক্ষিকা উম্মে কুলছুমসহ অন্যান্য সহকারী শিক্ষকগণ অফিস মিলনায়তনে বসে ছিলেন। এমন সময় কোন কিছু বুঝে উঠার আগেই ছাদের প্লাস্টার খঁসে পড়ে শিক্ষিকা চাঁদ সুলতানার মাথার উপর। এতে তিনি মাথায় আঘাত পেয়ে মাটিতে পড়ে যান, এসময় অন্যান্য শিক্ষকরা দ্রুত বের হতে গিয়েও কয়েকজন শিক্ষক আঘাত প্রাপ্ত হন। পরে সহকারী শিক্ষকরা চাঁদ সুলতানাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এজেডএম. শরীফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঝুঁকিপূর্ণ ভবনে অফিস কক্ষ হিসেবে ব্যবহার না করার জন্য প্রধান শিক্ষিকা পরামর্শ দেন। প্রধান শিক্ষিকা উম্মে কুলছুম বলেন, অফিস কক্ষ হিসেবে ব্যবহারের মতো আর কোন কক্ষ খালি নেই, এখন আমার অফিসিয়াল নথিপত্র রাখব কোথায়। তাছাড়া অন্যান্য শিক্ষকদের বসার ব্যবস্থা কিভাবে করবো বুঝতে পারছিনা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আবুল হোসেন সরকার বলেন, আমার বাবা মার নামে বিদ্যালয়টি এখন জরাজির্ণ অবস্থায় পরিণত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সৃষ্টি করার লক্ষে পরিত্যক্ত ভবন গুলো ভেঙ্গে নতুন ভবনের প্রয়োজন হয়ে পড়েছে। পরিত্যক্ত ভবনে অফিসের কার্যক্রম করলে যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনার শিকার হতে পারে। এদিকে ওই বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারীরা এ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন বিদ্যালয়ের সভাপতি।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: