দুদকের হাতে কৃষিব্যাংক কর্মকর্তা গ্রেফতার
মো: হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার মাসিমপুর কৃষি ব্যাংক শাখার ক্যাশিয়ার খন্দকার আবুল কালাম আজাদকে পল্লী বিদ্যূতের গ্রাহকদের জমাকৃত ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। দূর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুমিল্লা’র উপপরিচালকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে কুমিল্লা সদর উপজেলার অলিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
দুদক সুত্রে জানা যায়, জেলার তিতাস উপজেলার মাসিমপুর কৃষি ব্যাংক শাখায় ক্যাশিয়ার পদে দায়িত্বপালন কালে খন্দকার আবুল কালাম আজাদ পল্লী বিদ্যূতের গ্রাহকদের দেওয়া বিদ্যুৎ বিল জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেন। এসময় পল্লিবিদ্যুৎ এর অডিটে বিষয়টি ধরা পড়লে তার বিরুদ্ধে তিতাস থানায় ২০১৬ সালের ৮ ডিসেম্বর একটি মামলা রুজু হয়।
পরে দূর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে বৃহস্পতিবার রাত ১ টায় কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রাম থেকে তাকে দূর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুমিল্লা’র উপ-পরিচালকের নেতৃত্বে একটি দল গ্রেফতার করে। গ্রেফতারকৃত ক্যাশিয়ার আবুল কালাম আজাদ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানিপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: