প্রশান্তির দই-চিড়া!
গরমে একটু ঠাণ্ডা পাবার জন্য আমরা ফ্যানের আশেপাশের স্থান খুঁজে বেড়াই। কোন খাবার খেলে পেট ঠাণ্ডা থাকবে, বারবার কোন শরবত পান করে তৃষ্ণা মিটানো যায়, সে চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে।
গরমের সময়ে দই চিড়া খেলে পেটে আরাম লাগবে এবং হজমে সমস্যা হবে না। দিনের যে কোন সময় হালকা নাস্তা হিসেবে খেয়ে নিতে পারেন দই চিড়া।
আবার অনেক এলাকায় অতিথি আপ্যায়নের ক্ষেত্রেও এর জুড়ি নেই। আগে পুরান ঢাকায় এর ব্যাপক প্রচলন থাকলেও এখন ঢাকার অলিতেগলিতে পাওয়া যায়, দই চিড়া। এগুলোর মধ্যে কোনটা বেশি সুস্বাদু তা খুঁজে নেয়ার দায়িত্ব আপনার। তবে ঘরে বসে তৈরির রেসিপি আমরা জানিয়ে দিচ্ছি।
উপকরণঃ
১. মিষ্টি/টক দই- ১ কাপ
২. চিড়া- ১ কাপ
৩. চিনি- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালিঃ
চিড়া ভালো করে ধুয়ে পানিতে আধ-ঘণ্টা ভিজিয়ে রাখুন। ভালো করে ভেজানো হয়ে গেলে পানি ঝরিয়ে একটি পাত্রে রাখুন চিড়াগুলোকে। যদি চিনি খেতে চান তাহলে চিড়ার সাথে চিনি মিশিয়ে নিন।
এবার চিড়ার উপরে মিষ্টি/টক দই দিন। সবশেষে চিড়ার উপর রুহআফজা, কলা কিংবা ছোট মিষ্টি দিয়ে সাজিয়ে দিন। কলা একসাথে মিশিয়ে নিলে সুস্বাদু লাগে আরও অনেক বেশি।
এরপর, পরিবেশন করুন মজাদার দই চিড়া।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: