গুণে ভরা আদা চা!
স্বাস্থ্য ও চিকিৎসা: ঠাণ্ডা লাগলেই আদা চা, কিংবা এমনই, আদা দেওয়া চা খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি। বয়ষ্ক হোক কিংবা কমবয়সী, অনেককেই আদা চায়ের পছন্দের কথা বলতে শোনা যায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, চায়ের সাথে যদি আদা যুক্ত হয় তা হলে এর উপকারীতা বাড়ে কয়েকগুণ। বিশ্বে জনপ্রিয় পানীয়গুলোর একটি হলো চা। শুধু জনপ্রিয় নয়; চা উপকারীও।
আপনিও নিশ্চয়ই আদা চা খেতে ভালোবাসেন? কিন্তু জানেন কি এই আদা চায়ের কত গুণাগুণ রয়েছে? না জানা থাকলে জেনে নিন। তাহলে পরের দিন থেকে আরও বেশি করে আদা দেওয়া চা খাবেন।
শ্বাসকষ্ট কমায়ঃ
অনেকেরই শ্বাসকষ্ট দেখা দেয়। শ্বাসকষ্টের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে আদাযুক্ত চা। একই সঙ্গে ফুসফুসের সমস্যা দূর করতেও এই চা বেশ কার্যকর।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়ঃ
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদা-চা। নিয়মিত ও পরিমিত আদা-চা শরীরে রক্ত সঞ্চালনের গতি স্বাভাবিক রাখতে সহায়তা করে। তাছাড়া আদা-চা শীতে জ্বর-কাশি দূর করে।
ব্যথা কমায়ঃ
বয়স্কদের শীতে কষ্ট হয় বেশি। তাদের শরীরে নানা জায়গায় ব্যথা দেখা দেয়। আদা দেহের পেশী ও হাড়ের ব্যথা নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে। এ কারণে ব্যথা হলে চায়ের সাথে আদা খাওয়া ভালো।
হজমে সহায়কঃ
আদা হজমেও সহায়ক। তাই কারো হজমে সমস্যা থাকলে আদা-চা তার জন্য উপকারী হতে পারে। পাকস্থলীর নানা সমস্যা দূর করে আদা-চা। অনেকে বেশি পরিমাণে খাওয়ার পর অস্বস্তিতে পড়েন। এমন পরিস্থিতিতে আদা-চা খুবই উপকারী। আদা-চা অল্প সময়ের মধ্যেই ওই অস্বস্তি দূর করে।
বমি রোধে কার্যকরীঃ
বাসে বা ট্রেনে উঠলে অনেকের বমির ভাব হয়। এই সমস্যা দূর করতে সাহায্য করে আদা-চা। তাই যাত্রার আগে এক কাপ আদা-চা পান উপকারী।
মানসিক চাপ কমায়ঃ
মানসিক চাপ দূর করতে সহায়তা করে আদা-চা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, চা পাতা ও আদার ঘ্রান মানসিক চাপ দূর করতে সাহায্য করে।
সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: