নকল ডিম চেনার সহজ কৌশল
নিউজ ডেস্ক: ডিমকে বলা হয়, ‘পাওয়ার হাউস অব নিউট্রিশন’ অর্থাৎ পুষ্টি শক্তির ঘর। প্রাণিজ প্রোটিনের মধ্যে ডিম হলো আদর্শ প্রোটিন। এখানে সব ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এটি শরীরের অনেক উপকারে আসে। ডিম শুধু আদর্শ প্রোটিনই নয়, বরং অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে এতে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি এসিড। বর্তমান বাজারে ডিমের চাহিদা অন্যান্য খাদ্য থেকে বেশি।
তবে সম্প্রতি ভেজাল ডিমের বিষয়টি কেন্দ্র করে জনমনে বিরাজ করছে ভীতি। কারণ ডিমেও এখন ভেজাল! প্লাস্টিকের ডিম তৈরি করে আসল ডিমের সঙ্গে মিশিয়ে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। প্লাস্টিকের ডিম বিক্রির ঘটনা নিয়ে পাশের দেশ ভারতের কলকাতা ও হুগলিতে চলছে শোরগোল। এদিকে কলকাতার বাজারের বহু জায়গায় হদিশ পাওয়া গিয়েছে প্লাস্টিকের ডিমের।
কিভাবে আসল ডিম আর প্লাস্টিকের ডিমের মধ্যে তফাৎটা বুঝবেন? কিভাবেই বা নকল ডিম চিহ্নিত করবেন? চলুন জেনে নেই:
১) আসল ডিম ভাঙলেই কুসুম এবং সাদা অংশ তাড়াতাড়ি মিশে যায়।
২) নকল ডিম ঈষৎ চকচকে, শক্ত, আসল ডিমের খোলার থেকে শক্ত খোলা।
৩) নকল ডিমের মধ্যের অংশ রবারের মতো।
৪) নকল ডিম নাড়ালে তার মধ্যে বিভিন্ন শব্দ পাওয়া যাবে।
৫) আসল ডিমে গন্ধ রয়েছে।
৬) নকল ডিমে কোনও গন্ধ থাকে না।
৭) আসল ডিমে পিপড়ে কিংবা মশা-মাছি বসে। কিন্তু নকল ডিম কীট পতঙ্গকে আকৃষ্ট করে না।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: