আলমডাঙ্গায় পাওয়ারটিলারের ধাক্কায় নিহত ১

১৩ ১৩, ২০২৬ ১৬:২০:১৩

কামরুজ্জামান সেলিম
চুয়াডাঙ্গা প্রতিনিধি 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাওয়ারটিলারের ধাক্কায় আবু সুফিয়ান (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে আলমডাঙ্গা উপজেলার সোহাগপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু সুফিয়ান উপজেলার পাঁচ কমলাপুর গ্রামের মৃত সাকের আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে আবু সুফিয়ান বাড়ী থেকে বাইসাইকেল যোগে আসমানখালী বাজারে যাচ্ছিলো। এসময় সোহাগপুর মোড় নামক স্থানে পৌছালে বিপরীতদিক থেকে আসা একটি পাওয়ারটিলার তাকে ধাক্কা দিলে সে গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 
 

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: