আইপিএল খেলতে মঙ্গলবার ঢাকা ছাড়ছেন মোস্তাফিজ

৯ ০৯, ২০২৬ ১৪:২০:০৮

স্পোর্টস ডেস্ক: আগামী ১১ এপ্রিল মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দশম আসরে খেলতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বাংলাদেশ দলের উদীয়মান তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। চলমান এ আসরে খেলার জন্য ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তি পত্র পেয়েছেন বাঁহাতি এই পেসার।

গত আসরের মত এবারের আসরেও বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল মাতাবেন কাটার মাস্টার। গত আসরে হায়দ্রাবাদের জার্সিতে মোট ১৬ ম্যাচে হায়দ্রাবাদের হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন মোস্তাফিজ। সেবার মোট ১৭ উইকেট শিকারের পাশাপাশি আইপিএলের ইমার্জিং খেলোয়াড়ের খেতাবটিও নিজের করে নিয়েছিলেন এই তরুন।

অন্যদিকে মোস্তাফিজের আরেক সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইতিমধ্যে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন। আইপিএলের দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারো আইপিএল মাতাবেন সাকিব।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: