‘বিএনপি ক্ষমতায় থাকলে ভারত প্রীতি না থাকলে ভীতি’

১৩ ১৩, ২০২৬ ১৬:২১:০৩

অচিন্ত্য মজুমদার
ভোলা প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি দলটির সমালোচনা ছাড়া কোন কিছু করার নেই। এরা যখন ক্ষমতায় থাকে তখন ভারত প্রীতি আর যখন ক্ষমতায় থাকেনা তখন ভারত ভীতি।শনিবার ভোলার রতনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা স্বাধীন ভারত স্বাধীন তাই সকল চুক্তি হবে দ্বিপাক্ষিক ও সম্মান জনক ভাবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ সংরক্ষন করেই ভারতের সাথে সকল চুক্তি বাস্তবায়ন করবেন।

এসময় তিনি বলেন, প্রধান মন্ত্রীর শেখ হাসিনার ভারত সফর একটি যুযগান্তকারী সফর এবং এ সফরের মধ্যদিয়ে বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরো গভীর হওয়ার পাশাপাশি বিরাজমান সমস্যার সমাধান হবে। 

বাণিজ্য মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু যে গঙ্গার পানি এনেছিলেন বিএনপি আমলে তা বাতিল হয়ে যায়। দির্ঘ দিন পরে আমরা গঙ্গার পানির হির্ষা আদায় করে ছিলাম। আজ হোক কাল হোক তিস্তারও নেয্য পানি আমরা আদায় করতে সক্ষম হবো। এ ব্যাপারেও মাননীয় প্রধানমন্ত্রী সফল হবেন। কারন পার্বত্য চট্রগ্রামের সমস্যার সমাধান প্রধানমন্ত্রী করেছেন, গঙ্গার হির্ষা আদায় করেছেন, “মুজিব-ইন্দিরা” সিমান্ত ও সমুদ্রসীমা চুক্তির বাস্তবায়ন করেছেন। এটা অন্য কোন প্রধান মন্ত্রী পারেন নি।


 

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: