কম্পিউটার পণ্য কিনলেই মূল্যছাড় অথবা উপহার
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট আগারগাঁওয়ের আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটিআইটি ২০১৭ কম্পিউটার মেলা’য় পণ্য কিনলেই পাওয়া যাচ্ছে নগদ মূল্য ছাড় বা উপহার। বিসিএস কম্পিউটার সিটির প্রতিটি দোকানই এই অফার দিচ্ছে।
স্মার্ট টেকনোলজিস পরিবেশিত এসারের প্রতিটি পণ্যে ৩৫০০-৭০০০ টাকা মূল্য ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া স্ক্যার্চ কার্ড ঘষে পাওয়া যাবে এসি, টিভি, ল্যাপটপ, সাইকেলসহ আরও নানা উপহার। অন্যদিকে স্মার্ট টেকনোলজিস পরিবেশিত লেনোভোর পণ্য কিনলে স্ক্যার্চ কার্ড ঘষে পাওয়া যাবে ঢাকা-বালি ট্যুর, ঢাকা-ভুটান ট্যুর, ঢাকা-কক্সবাজার ট্যুর, ট্যাবলেটসহ নানা উপহার। অন্যদিকে গ্লোবাল ব্রান্ড পরিবেশিত লেনেভোর পণ্যে পাওয়া যাচ্ছে পাওয়ার ব্যাংক ও স্বপ্নের ৫০০ টাকার গিফট বাউচার।

'জেনবুক ফর অল' এই স্লোগান নিয়ে এই মেলায় এসেছে আসুস। আসুসের পক্ষ থেকে বলা হয়েছে, সবার হাতে জেনবুক তুলে দিতে আমাদের এই স্লোগান। মেলায় আসুসের ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন উপহার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ফ্রিজ, এসি, জেনফোন, টি শার্ট, ট্রাভেল ব্যাগ ও পাওয়ার স্টিক। মেলায় এইচপি তাদের বিভিন্ন পণ্যের সাথে দিচ্ছে ফটো ফ্রেম, লেদার কম্বো প্যাক ও ওয়াল হ্যাঙ্গার। ডেলের পণ্য কিনে স্ক্যার্চ কার্ড ঘষে পাওয়া যাবে মনিটর, ড্রাইভ, ওয়্যারলেস মাউস, ব্লুটুথ হ্যাডফোন ও শপিং বাউচার।
মেলায় রায়ানস কম্পিউটার তাদের প্রত্যেকটি পণ্যের সাথে উপহার দিচ্ছে। এর মধ্যে রয়েছে প্রিন্টার, গিফট বাউচার, ওয়ারলেস মাউস, পেনড্রাইভ, টি শার্ট ও মগ। এছাড়া এখান থেকে এসারের পণ্য কিনলে রয়েছে স্কার্চ কার্ড ঘষে নিশ্চিত উপহার। ম্যাসিভ কম্পিউটারে সনি গিয়ারের পণ্যের সাথে থাকছে ৫% মূল্য ছাড়। এছাড়া তাদের বাকি প্রত্যেকটি পণ্যে ১০% মূল্য পাওয়া যাচ্ছে। পাওয়ার কুইভের তিনটি পণ্য কিনলে ফ্রিতে পাওয়া যাবে একটি পণ্য।
হাইটেক প্রফেশনালস বৈশাখী অফার নামে তিনটি পিসি কম্পিউটার বিক্রি করছে। বৈশাখী অফার-১ এ ৯,৪৯৯ টাকায় পাওয়া পাওয়া যাচ্ছে ইন্টেল ডুয়েল কোর প্রসেসরের পিসি। বৈশাখী অফার-২ এ ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ইন্টেল কোর টু ডুয়ো প্রসেসরের পিসি ও বৈশাখী অফার-৩ এ ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ইন্টেল কোর আইথ্রি প্রসেসরের পিসি।

গত ৬ এপ্রিল, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। ‘ভার্চুয়াল রিয়েলিটি ইজ নকিং দ্য ডোর’ এর আলোকে এবারের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় রয়েছে থ্রি ডি শোর ব্যবস্থা, লাল-সবুজের সমন্বয়ে স্কাইলাইট, ফটোবুথ। এছাড়াও প্রতিবারের মতো মেলায় থাকছে গেমিং জোন, সঙ্গীত অনুষ্ঠান। মেলায় রয়েছে ১৫৬ টি স্টল।
মেলা চলবে প্রতিদিন ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলায় প্রবেশ টিকিটের ওপর প্রতিদিন র্যা ফেল ড্র অনুষ্ঠিত হবে। এতে কম্পিউটারসহ নানা পুরস্কার থাকবে। শিক্ষার্থীরা পরিচয় পত্র দেখিয়ে মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এবারের মেলার স্পন্সর হিসেবে রয়েছে আসুস, এসার, ডেল, এইচপি, লেনোভো ও র্যাপো।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: