মেলা উপলক্ষে আজও খোলা থাকবে বিসিএস কম্পিউটার সিটি
দেশের বৃহত্তম কম্পিউটার মার্কেট আগারগাঁওয়ের আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটি আজ রবিবারও খোলা রয়েছে ‘সিটি আইটি ২০১৭ কম্পিউটার মেলা’ উপলক্ষে। ঢাকার এই প্রযুক্তি মার্কেটটির সাপ্তাহিক বন্ধ রবিবার হলেও আটদিনের মেলা চলার কারনে আজ মার্কেট খোলা রয়েছে। আজও মার্কেট খোলা থাকছে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
গত ৬ এপ্রিল, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। ‘ভার্চুয়াল রিয়েলিটি ইজ নকিং দ্য ডোর’ এর আলোকে এবারের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেলায় রয়েছে থ্রি ডি শোর ব্যবস্থা, লাল-সবুজের সমন্বয়ে স্কাইলাইট, ফটোবুথ।
এছাড়াও প্রতিবারের মতো মেলায় থাকছে গেমিং জোন, সঙ্গীত অনুষ্ঠান। মেলায় রয়েছে ১৫৬ টি স্টল। মেলা চলছে প্রতিদিন ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলায় প্রবেশ টিকিটের ওপর প্রতিদিন র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এতে কম্পিউটারসহ নানা পুরস্কার থাকবে। শিক্ষার্থীরা পরিচয় পত্র দেখিয়ে মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এবারের মেলার স্পন্সর হিসেবে রয়েছে আসুস, এসার, ডেল, এইচপি, লেনোভো ও র্যাপো।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: