দেশের সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি মানুষ মেনে নেবে না
ফরিদুল ইসলাম(রঞ্জু)
ঠাকুরগাঁও প্রতিনিধি
দেশের সার্বভৌমত্ব বিরোধী কোনো চুক্তি দেশের মানুষ মেনে নেবে না,শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরী ডি-হাটে দলের মৃত নেতাকর্মীদের স্মরণ সভায় এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বলেন, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে তিস্তার পানিসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্ত হত্যা বন্ধ করা এবং বাণিজ্য বাধা অপসারণ। এগুলোর সমাধান না হলে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা কোনোটাই বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।
যেহেতু বাংলাদেশ সরকার দাবি করে, এখন ভারত-বাংলাদেশ সম্পর্ক উষ্ণতম পর্যায়ে আছে। তাই এ ধরনের চুক্তির কোনো প্রয়োজনীয়তা আছে বলে বিএনপি মনে করে না।এ সময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিএনপির ৩ নেতাকর্মীর কবর জিয়ারত করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি দলীয় নেতা কর্মীদেরও খোঁজ খবর নেন।বিকেল চারটায় তিনি তার ঠাকুরগাঁওয়ের নিজ বাসা হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: