হায়দরাবাদের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ

৯ ০৯, ২০২৬ ১৪:২১:৫১

অবশেষে জানা গেল চূড়ান্ত সিদ্ধান্ত। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। যাকিনা আজ দুপুর পর্যন্তও নিশ্চিত ছিল না কেউ। 

আজ শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে মুস্তাফিজকে। বাকি কিছু প্রক্রিয়া শেষ হলেই ভারতে যাবেন তিনি।’

আইপিএলে খেলে আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান শ্রীলঙ্কা থেকেই শুক্রবার যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে।

আইপিএলে বাংলাদেশের আরেক প্রতিনিধি সাকিব আল হাসান ছাড়পত্র পেয়েছেন আগেই। শ্রীলঙ্কা থেকেই শুক্রবার যোগ দিয়েছেন তার দল কলকাতা নাইট রাইডার্সে।

দুজনের কেউই অবশ্য খুব বেশি দিন থাকতে পারবেন না ভারতে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডে দিন দশেকের ক্যাম্প করবে বাংলাদেশ। ২৬ এপ্রিলই ঢাকা ছাড়ার কথা দলের।

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: