নীলফামারীতে দুর্লভ বৌদ্ধ মূর্তি উদ্ধার

১৩ ১৩, ২০২৬ ১৬:১৬:২৭

জুলফিকার আলী ভূট্টো, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বৌদ্ধ সম্প্রদায়ের দুর্লভ ত্রি-শরণ  মূর্তি পাওয়া গেছে। সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের ডাঙ্গাপাড়া(দেওনাই নদীর পাশ) থেকে দেশের দ্বিতীয়  মূর্তিটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

৮ এপ্রিল শনিবার সকালে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে সেখানকার অরবিন্দু রায় শ্যালো মেশিন দিয়ে পানি তোলার সময় ভেতর থেকে সেটি বেরিয়ে আসলে স্থানীয়দের খবরের ভিত্তিতে সেখান থেকে দুর্লভ মুর্তিটি থানায় নিয়ে আসেন পুলিশের উপ-পরিদর্শক(এসআই) হারিছুর রহমান।

পুলিশ এবং প্রত্নতত্ব বিভাগ কর্মকর্তারা জানান, একই রকমের আরেকটি মূর্তি মুন্সিগঞ্জে পাওয়া গিয়েছিলো। নীলফামারীরটি নিয়ে দেশে দ্বিতীয়  মূর্তি সংরক্ষিত হলো। রংপুর জাদুঘরের কাস্টোডিয়ান তানভিরুল আলম জানান, এই অঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের বসবাস ছিলো এবং পাল বংশ ছিলো সেটি সুস্পষ্ট। আমাদের যে ইতিহাস সমৃদ্ধ, সেটির প্রমাণ বেরিয়ে আসছে ধীরে ধীরে।

উদ্ধার হওয়া মূর্তিটি কালো পাথরের মন্তব্য করে তানভিরুল আলম বলেন, এটির(মূর্তির) সাংস্কৃতিক ও প্রত্নতাত্বিক মুল্য অসিম। এর ফলে নীলফামারীর
ইতিহাসে নতুন মাত্রা যোগ হলো। বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবুল আকতার জানান, উদ্ধার হওয়া মূর্তিটি আমরা আদালতে উপস্থাপন করবো। আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মূর্তিটি লম্বায় ৭ ইঞ্চি ও প্রস্থ্যে সাড়ে ৩ ইঞ্চি।

তবে প্রত্নত্ব কর্মকর্তারা বলছেন, রংপুর জাদুঘরে আপাতত সংরক্ষণ করা হলেও আমরা সেটি নীলফামারীতে প্রস্তাবিত নীলসাগর জাদুঘরে নিয়ে আসবো।
 

বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: