ধামরাইযে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা
জাহিদ হাসান
সাভার প্রতিনিধি
ধামরাইয়ে এক কলেজ ছাত্রী কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে র্দুবৃত্তরা। এসময় র্দুবৃত্তরা ছাত্রীর একটি চোখ উপরে ফেলে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেল মর্গে পাঠানো হয়েছে।রোববার সকালে ধামরাইয়ের সতীপাড়া ইউনিযনের বারোপাইখা গ্রামের বাড়ির পাশের ভূট্রা ক্ষেত থেকে এই কলেজ ছাত্রী মৃতদেহ উদ্ধার করে পুলিশ।নিহতের নাম জুবায়দা বেগম। সে ধামরাইযের বারোপাইখা গ্রামের জয়নাল হোসেনের মেয়ে। সে মানিকগঞ্জের খন্দকার দেলোযার হোসেন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলো।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক স্বজনদের বরাত দিয়ে জানান ও জানান, গতকাল রাতে জুবায়দা মুঠোফোনে ফোন পেয়ে ঘর থেকে বের হয়। তারপর থেকে আরও কোন খোঁজ খবর পাওযা যাচ্ছিলো না। পরে সকালে স্থানীযরা বাড়ি পাশে ভূট্টা ক্ষেতে জুবায়দার মৃতদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশে খবর দেয়।
এডিটর ইন চিফঃ আমিরুল ইসলাম
বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
২৭ সেন্ট্রাল রোড , ধানমন্ডি, ঢাকা - ১২০৫
মোবাইল: ০১৭১৬২০২৪৩৪, ফোনঃ ০২-৯৬৬৯৯৫১
ই-মেইলঃ info@bd24live.com, office.bd24live@gmail.com





পাঠকের মতামত: